ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের
সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা
দ্রুত সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন
পায়ের পেশির (কাফ মাসল) চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। তবে সেখান থেকে দ্রুত সেরে উঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশ দলে ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার জানিয়েছে, ডারউইনে আগামী ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দলে যুক্ত করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “বাঁ পায়ের পেশির চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে শেষ হওয়ায় ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
গত ১৪ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পান লিটন। শুরুতে চোটটি খুব একটা গুরুতর মনে না
হলেও সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে খেলতে পারেননি তিনি। বাংলাদেশ ও সিঙ্গাপুরে চিকিৎসা ও একাধিক মেডিকেল পরীক্ষার পর ধারণা করা হচ্ছিল, অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন। তবে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অগ্রগতি দেখে সিরিজের প্রথম টেস্টের দলেই তাকে রাখা হয়েছে। দলের সঙ্গে যোগ দিতে রোববার ডারউইনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লিটনের। প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন
চৌধুরী, মুশফিক হাসান ও লিটন দাস।