‘দ্বন্দ্বের পথে বিএনপি-জামায়াত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

‘দ্বন্দ্বের পথে বিএনপি-জামায়াত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, 'BNP, Jamaat on collision course' অর্থাৎ, 'দ্বন্দ্বের পথে বিএনপি-জামায়াত'। প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখন স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণ এবং সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে। গত সপ্তাহে এই বিরোধ প্রকাশ্যে আসে, যখন দুটি দল একে অপরের বিপরীত অবস্থান নেয়। জামায়াত চায় নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার হোক এবং স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যদিকে, বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় এবং দলটি আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিপক্ষে তাদের অবস্থানের কথা নিশ্চিত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট-এফপিটিপি পদ্ধতির

পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, জামায়াত মনে করে এই ব্যবস্থা ন্যায়সঙ্গত। এফপিটিপি এমন এক পদ্ধতি যেখানে ভোটাররা নিজেদের পছন্দের একজন মাত্র প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান সে প্রার্থীই জয়ী হন। নির্বাচন সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মতবিরোধ রয়েছে। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা জানিয়েছে। এদিকে, জামায়াতের নিবন্ধন বাতিল থাকায় দলটি আদালতে তাদের নিবন্ধন পুনর্বহালের জন্য আবেদন করেছে। ১৯৯৯ সালে বিএনপি-জামায়াত জোট গঠিত হলেও, ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর থেকে বিএনপি ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বজায় রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’