দেশের বাজারে স্বর্ণের দাম কমল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিকে এশিয়ার বাজারে শুক্রবার দুই সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম ৩ হাজার ২৩৫ ডলারে নেমে এসেছে। খবর এফএক্সস্ট্রিটের। যুক্তরাষ্ট্র ও এশিয়ার কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। এতে ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। ফলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের

প্রতি আগ্রহ কমেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে তার প্রশাসন। এ ছাড়া চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলেও খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব খবরে বাজারে স্বস্তির হাওয়া বইলেও, তার ছাপ পড়েছে স্বর্ণের দামে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, বাজার এখন মনে করছে বাণিজ্য উত্তেজনা কমছে। সেই সঙ্গে ফেডের নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগ কমেছে, যার ফলে নিরাপদ সম্পদের চাহিদাও কমে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?