দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না: মামুনুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না: মামুনুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো দলের একক সম্পত্তি নয়, স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক ইজারাদারি নয়। দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। বৃহস্পতিবার বিকালে ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, গণঅভ্যুত্থানের সময় হাজারও ছাত্র-জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাসহ অভিযুক্তদের কঠিন শাস্তি দিতে হবে। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দ্রুত তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, হাসিনার পরিবারের লোকজনসহ তার সরকারের মন্ত্রী-এমপিরা ও দলের নেতারা দেশের টাকা লুটপাট করে

বিদেশে পাচার করেছেন, বেগমপাড়া বানিয়েছেন। পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। আগস্ট আন্দোলন বিফল করা যাবে না, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে উল্লেখ করে মামুনুল হক বলেন, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আবু সাঈদ মুগ্ধসহ হাজারও ছাত্র-জনতার রক্ত বৃথা গেলে দেশবাসী আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে। বক্তব্যের শেষে তিনি আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে তার দলের প্রার্থী মাওলানা আতাউল্লাকে পরিচয় করিয়ে দিয়ে এলাকার উন্নয়নের জন্য তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি আশিকুর রহমান, যুগ্ম-মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!