দুবাইয়ে থামতে হয়েছে সাকিবকে, দেশে ফেরা নিয়ে নতুন শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

দুবাইয়ে থামতে হয়েছে সাকিবকে, দেশে ফেরা নিয়ে নতুন শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
যার পুরো ক্যারিয়ারটা নানা নাটকীয়তা আর বিতর্কে পরিপূর্ণ, তার বিদায়েও যে নাটকীয়তা থাকবে তা তো আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কিন্তু নাটকীয়তা যে এতটা চরমে পৌঁছাবে, আর অপমানজনক হবে তা কজনই বা চিন্তা করেছিল। ঘরের মাঠ মিরপুরে বিদায়ী টেষ্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু দুবাই এসেই থামতে হয়েছে সাকিব আল হাসানকে। ঘরের মাঠে সাকিবকে পাওয়া যাবে কি না এ নিয়ে নানা শঙ্কা থাকলেও সব শঙ্কাকে পাশ কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রাখা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতেই ঢাকায় ফিরছিলেন তিনি। কিন্তু বুধবার মধ্যরাতে তৈরি হলো নতুন জটিলতা। তাই আপাতত সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসেই

থামতে হয়েছে সাকিবকে। নতুন করে সবুজ সংকেত পেলেই ঢাকায় ফিরবেন তিনি। জানা গেছে, মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি সেইসঙ্গে অন্যান্য জটিলতার কারণেই দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে। মিরপুরে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েকদিন চলছে সাকিব বিরোধী নানা কার্যক্রম। বিসিবির দেয়াল গুলোতেও লেখা হয়েছে সাকিব বিরোধী নানা স্লোগান। আর এসব বিষয় নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। সাকিবের নিরাপত্তার কারণেই তার দেশে ফেরা খানিকটা জটিলতায় পড়েছে। পাকিস্তান সফরে থাকাকালীন হত্যা মামলায় নাম আসে সাকিবের। বাংলাদেশের সাবেক অধিনায়কের সাউথ আফ্রিকা সিরিজ খেলাটা তাই নির্ভর করছিল অনেক যদি কিন্তুর উপর। অবসরের ঘোষণার সময় তিনি নিজেও জানিয়েছিলেন, সিরিজ খেলে অনায়াসে দেশ ত্যাগের অনুমতি পেলেই

কেবল প্রোটিয়াদের বিপক্ষে মিরপুরে খেলবেন। বিসিবি ও সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছিল। তারকা এই অলরাউন্ডারের দেশে ফেরার খবরে অনেকের মধ্যেই ছিল অসন্তোষ। জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের নিশ্চুপ ভূমিকার কারণেই সমর্থকরা মনঃক্ষুণ্ণ। পরে অবশ্য সাকিব সে কারণে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিলেও কমেনি জনরোষ। মিরপুর থেকে টিএসসি; সব জায়গায় উৎসুক জনতা সাকিবকে নিয়ে বিক্ষোভ করায় তার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা