দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
কিশোরগঞ্জের কটিয়াদিতে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন আল আমিন (৩০) নামে এক যুবক। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে। গোসলের সেই মুহূর্তে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আল আমিন আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে। জানা যায়, আল আমিন পেশায় একজন পিকআপচালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক বছর ধরে অনলাইনে জুয়া-নাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে এখন পর্যন্ত ৮ লাখ টাকা হেরেছেন। শুধু তাই নয় জুয়ার নেশায় তার একটি টমটম ও পিকআপ বিক্রি করে দিয়েছেন। এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন। আল আমিনের চাচা এখলাস মিয়া জানান, লিমন আমার সাথে আগে

মেশিনারিজের ব্যবসা করত। কর্মট থাকায় মেশিনের ইঞ্জিন চালিত টমটম ও পিকআপ ক্রয় করে। ভালোই চলছিল তার সংসার। গত এক বছরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুটি গাড়ি বিক্রি করে দেয়। এখন অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে গেছে। আমাদের কাছে এখন কথা দিয়েছে আর কোনোদিন জুয়া খেলবে না। এ কারণে দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় লিমন মিস্ত্রির গ্যারেজের সামনে ৬ কেজি দুধ দিয়ে গোসল করেছে। আমরাও দোয়া করি সে আর জুয়া খেলায় যেন না যায়। আল আমিন জানায়, স্থানীয়দের কাছ থেকে অনলাইন জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখে আমিও খেলেছি। আমি পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে।

আমার ৪টি গাড়ির মধ্যে ২টি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই । আমি যত দিন বেঁচে থাকব ততদিন আর কোনোদিন জুয়া খেলব না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়