দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নজিরবিহীনভাবে মাত্র দুই সপ্তাহ ব্যবধানে (১৭ দিনে) দুই দফা দাম বাড়ানোর পর ১২ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা হয়েছে। গত মাসের এলপিজির দরের চেয়ে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল ২রা এপ্রিল। এবার আরও ৩৮৭ টাকা বাড়িয়ে করা হলো ১ হাজার ৯৪০ টাকা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি মূল্য বৃদ্ধির এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকটের কারণে এলপিজি আমদানির খরচ বেড়েছে। এ অবস্থায় এলপিজির ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১৬১ টাকা ৬৬ পয়সা সমন্বয় করা

হয়েছে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এদিকে জ্বালানি তেলের পর গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের এমন নজিরবিহীন মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। যখন এলপিজি সিলিন্ডারের মূল্য ১৭২৮ টাকা করা হয়, তখনও বাজার থেকে ক্রেতাদের কিনতে হয়েছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। বিক্রেতাদের নানারকম অজুহাত এবং সরকারের দায়িত্বশীলদের নীরবতায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বর্তমানে সিলিন্ডারের দাম প্রায় ২ হাজার টাকা করায় খুচরা বিক্রেতারা ২ হাজার ৮০০ থেকে প্রায় ৩ হাজার টাকায় বিক্রি করবে বলে শঙ্কা প্রকাশ করেন ভোক্তারা। এদিকে বিদ্যুৎ বিল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটায় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। নিম্নবিত্ত ও

মধ্যবিত্তের জীবন যে দুর্বিষহ হয়ে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম