দুই পা কেটে কৃষক হত্যা, ছুরিকাঘাতে যুবক খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

দুই পা কেটে কৃষক হত্যা, ছুরিকাঘাতে যুবক খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
গাজীপুরের কালীগঞ্জ ও যশোরে পৃথক ঘটনায় দুইজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাতে দুটি ঘটনা ঘটে। পুলিশ দুই স্থানে তদন্ত চালিয়ে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পারাবর্তা এলাকায় দুই পা কেটে ও কুপিয়ে মনির মোল্লা (৫০) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে বন বিভাগের একটি খোলা জায়গা থেকে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত মনির মোল্লা পারাবর্তা এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম

বলেন, “এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার কারণ স্পষ্ট নয়। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।” অন্যদিকে যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে। তাঁর প্যান্টের পকেট থেকে পুলিশ ৬১ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে হত্যার কারণ ও দায়ীদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রাতের বেজপাড়া তালতলা এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তানভীরকে পথচারী সাব্বির হোসেন উদ্ধার করে হাসপাতালে নেন। “খবর পেয়ে পুলিশ

হাসপাতালে গিয়ে ইয়াবাসহ প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। হত্যাকারীদের শনাক্তে তদন্ত চলছে,” বলেন তিনি। দু’টি ঘটনাই এলাকায় উদ্বেগ তৈরি করেছে। পুলিশ পৃথক দুটি মামলায় তদন্ত অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী