দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
সারা দেশে ঈদুল আজহার জামাত শেষে চলছে পশু কুরবানি। চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। এমন পরিস্থিতিতে ঈদ আনন্দে বাগড়া দেবে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণ হওয়ারও আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে—এমন পরিস্থিতিতে শুক্রবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি

হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব