দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
দীর্ঘ ১৩ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনরা মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার পাঁচ বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার উপজেলার চারটি ভোট কেন্দ্রে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। চারটি কেন্দ্রে মোট ভোট কাস্ট ৩৫৩৮ টি। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে লুইস মুরমু ১১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুবাস মার্ডি হারমোনিয়াম প্রতীকে ভোট পেয়েছেন

১১২৮ টি। সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমরম পাঞ্চি শাড়ি প্রতীকে ২১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন বেসরা মাদল প্রতীকে ভোট পেয়েছেন ১১৯৬ টি ও কোষাধ্যক্ষ পদে মাইকেল মার্ডি কোদাল প্রতীকে ১৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল টুডু কাঁসা লোটা প্রতীকে ভোট পেয়েছেন ১৬৫৩ টি। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, নির্বাচনের দায়িত্বে থাকা,সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি,অনিল মার্ডী, আলোইশিউস হাঁসদা সহ অনেকে। এর আগে নির্বাচনে তিনটি পদে আদিবাসী ভোটারা উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়, কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিরের পাড়া সেন্ট মেরি ভিয়ান্নী উচ্চ বিদ্যালয়ে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল