দিনাজপুরে গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা ও সহযোগী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরে গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা ও সহযোগী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে গভীর রাতে একটি বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুইজন। পরে পুলিশে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক এম এ তাফসীর হাসান (৩৩) বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বোচাগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি। অপর আটক

ব্যক্তি হলেন উপজেলার ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে এম এ তাফসীর হাসান ও তার সহযোগীরা লোহার পাইপ এবং স্টিলের লাঠি নিয়ে ওই বাড়িতে গিয়ে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে গেট খুলতে বলেন। গেট খোলার পর তারা জোরপূর্বক ঘরে ঢুকে বাদী সন্তোষ কুমার রায়ের বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খুঁজতে থাকেন এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন। একপর্যায়ে তারা পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাফসীর ও মঞ্জুরকে হাতে-নাতে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক দুজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রোববার (৪ জানুয়ারি) সকালে ভুক্তভোগী পরিবারের সদস্য সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের হাতে আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি এবং ভিডিও রেকর্ডিংয়ের কাজে ব্যবহৃত একটি ছোট ক্যামেরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম