দাবিকৃত চাঁদা না দেওয়ায় মৎস্যপ্রকল্পে লুট – জবরদখল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

দাবিকৃত চাঁদা না দেওয়ায় মৎস্যপ্রকল্পে লুট – জবরদখল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
ফেনীর সোনাগাজী উপকূলীয় মৎস্য চাষীদের নিরাপত্তার দাবিতে এবার জেলাপ্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী মৎস্য চাষীরা। রোববার( ৫ অক্টোবর) দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য মালিক সমিতির সদস্যরা জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। চাঁদাদাবি, মৎস্য খামার জবরদখল, অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, খামারে পাড় কাটা, সোনাগাজী সার্কেল অফিসে সালিস বাণিজ্য ও মাছ চুরির প্রতিবাদে তারা এসব কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী মৎস্য চাষিরা বলেন, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলমের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র মৎস্যপ্রকল্পের মালিকদের কাছে চাঁদাদাবি করেছে। দাবিকৃত ৫০

লাখ টাকা চাঁদা না দেওয়ায় গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় স্কেভেটর দিয়ে ছয়টি মৎস্য খামারের পাড় কেটে দিয়ে দিয়েছে চাঁদাবাজচক্র। এতে খামারিদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় অপু ও হাসান নামে দুইজন স্কেভেটর চালককে মারধর করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছেন। কিন্তু তারা পুলিশের কাছে জানিয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য খামারগুলোর পাড় কেটে দিয়েছে। তাদের দাবি, তারা চাঁদাদাবি ও মাছলুটের ঘটনায় খুরশিদের সহযোগী চাঁদাবাজ মিন্টু, নান্টু, রিপন, সোহেল ও পিচ্ছি জসিমের বিরুদ্ধে থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন। চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য খামার

মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ, সালাহ উদ্দিন প্রমূখ। এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে তারা সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়