‘দল ক্ষমতায় না গেলেও মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজি শুরু করেছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

‘দল ক্ষমতায় না গেলেও মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজি শুরু করেছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশের যতগুলো দল এসেছে, সবগুলো দলই দুর্নীতি করেছে। এখনো কিছু দল ক্ষমতায় না গেলেও মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজি শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইনসাফ জিন্দাবাদ স্লোগানের ‘জনতার দল’-এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপি কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ব্যাপক মোটরসাইকেল শোডাউন করেন। দল গঠনের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী এলাকা সফর ও জনসংযোগ। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর আমি অনেক বড় বড় প্রস্তাব পেয়েছি। সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাবও আমার কাছে এসেছিল। অনেক দল আমাকে নেওয়ার চেষ্টাও করেছে। আমি যদি তাদের সঙ্গে যোগদান করি, তাহলে আমাকে বড়

পদ দেবে বলেছিল। কিন্তু আমি ভেবে দেখেছি, কিছুদিন পর তারা অপমানিত হয়ে বিদায় নেয়। অনেকেই এখন বাড়িতেও থাকতে পারছে না। এ কারণেই আমি নিজেই দল তৈরি করেছি। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে আমি গবেষণা করে খুঁজে বের করেছি যে, বাংলাদেশে ভালো মানুষ এখনো আছে। তারা রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের পরিবেশ উন্নত করতে পারে। ৪০-৫০ জন সাহসী লোকই যথেষ্ট হতে পারে। এ ছাড়াও তাদের সৎ ও দেশপ্রেমিক হতে হবে। সেনাবাহিনীতেও অনেক ভালো লোক আছেন, তাদের মধ্য থেকে আমি অনেককে খুঁজে বের করেছি। তিনি উল্লেখ করেন, যাদের প্রস্তাব দিয়েছি, তাদের মধ্যে ৯৭ শতাংশ মানুষ আমার প্রস্তাবে সায়

দিয়েছে। তাদের নিয়েই আমি এই দল গঠন করেছি। আমার চিন্তাভাবনা হলো, স্বাভাবিকভাবে দলগুলো যে পথে চলে, আমরা সে পথে চলব না, বরং তার উলটো পথে চলব। অর্থাৎ কই মাছের মতো। মিথ্যা হামলা-মামলা প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা এখন কি মাটিতে ঘুমাচ্ছে না? দেশে এত কাণ্ডকীর্তি ঘটে গেল, ঘটেনি কি? সেটা দেখে, সামনে যে দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের মধ্যে লুটপাট কি কমেছে? বরং দেশে আরোবেড়েছে। এই এলাকায় আমরা হামলা-মামলা হতে দেবো না। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হ্যাঁ, যদি কেউ অন্যায়-অবিচার করে থাকে, তার নামে মামলা হোক। কিন্তু নিরীহ মানুষকে মিথ্যা মামলা বা

হামলা করা হলে, তার প্রতিবাদ আমাদের করতেই হবে। তিনি বলেন, আদিতমারীতে বিএনপি অফিস কোথায়, তা অনেকেই জানে না, অথচ মামলায় কীভাবে তার নাম আসে? ছাত্র হত্যা মামলায় অনেক মানুষ এখন জেলখানায়। এমনকি আমার ছোট বোনের স্বামীও জেলখানায় আছেন। দেশ এখন জুলুমের রাজ্যে পরিণত হয়েছে। যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের বর্জন করুন, এখনো সময় আছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও আমরা তাদের ভোট দেবো না। গত ২০ মার্চ ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘জনতার দল’ আত্মপ্রকাশ করে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামালকে চেয়ারম্যান করে দলের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। দলটির লক্ষ্য হিসেবে ‘নতুন বাংলাদেশের অঙ্গীকার’ এবং স্লোগান হিসেবে ‘ইনসাফ জিন্দাবাদ’ নির্ধারণ করা হয়েছে। দল

ঘোষণার পর প্রথম নিজ এলাকায় এসে চেয়ারম্যান শামীম কামাল দিনব্যাপী মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন এবং স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার এই সফর ও শোডাউনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন দলের চেয়ারম্যানের এই কর্মসূচিকে ঘিরে কালীগঞ্জ ও আদিতমারীর রাজনৈতিক অঙ্গনেও বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট