দলের নেতাকর্মীদের তোপের মুখে হাছান মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ December, ২০২৪

দলের নেতাকর্মীদের তোপের মুখে হাছান মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ December, ২০২৪ |
আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তোপের মুখে পড়েন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা। জার্মান আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, জার্মানির কোলন শহরে স্থানীয় সময় দুপুর একটায় দলের আলোচনা সভা শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেখ হাসিনার বক্তব্য চলাকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত দলের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাছান মাহমুদ। একাধিক সূত্রমতে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পর হাছান মাহমুদের উপরে চড়াও হন জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিনসহ

৮-১০জন নেতাকর্মী। সাহাবুদ্দিন মাইকে হাছান মাহমুদের উদ্দেশে বলেন, দলের এই দুরাবস্থার জন্য আপনারা দায়ী। আপনাদের জন্যই দেশের আজ এই অবস্থা। আজকে আপনাকে জবাব দিয়ে যেতে হবে। জবাব না দিয়ে যেতে পারবেন না। দলের নেতাকর্মীদের এমন আচরণে বিব্রত হন হাছান মাহমুদ। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন একজন কর্মী। পরে তার ফোন থেকে এ ভিডিও ডিলিট করে দেন অন্য নেতারা। দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, সংগঠক বাঁধন মুন্সী, আহমেদ রাজু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত