ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয়
নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে
বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ
বিপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িত আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় এনসিপি নেতা!
বিপিএলে ফিক্সিং: সাবেক পরিচালক ও এনসিপি নেতাসহ আসিফ মাহমুদের বলয়ের তিনজন নিষিদ্ধ
পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ
ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই
দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো
ইউরোপীয় দলবদলের শেষ দিনে চেলসি থেকে মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ ট্রান্সফার ফি-র যৌথ রেকর্ড ছুঁয়ে ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে নিজেদের ডেরায় টেনেছে ক্লাবটি।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো আর্জেন্টিনা দলের অংশ থাকা ফার্নান্দেজের স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার গুঞ্জন ছিল দীর্ঘদিনের। তবে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন মঙ্গলবার রাত ১০টা (জিএমটি) বাজার ঠিক কয়েক মিনিট আগে সম্পন্ন হয় এই চুক্তি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক ভিডিও বার্তার মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করে সিটি। চুক্তির পরিমাণ ১২.৫ কোটি পাউন্ড (১৬.৯ কোটি ডলার), যা গত গ্রীষ্মে নিউক্যাসেল থেকে অ্যালেক্সান্ডার আইজাককে কিনতে লিভারপুলের খরচ করা রেকর্ড অর্থের সমান।
উইন্ডো বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই দুই
ক্লাবের মধ্যে সমঝোতা হওয়ায় খেলোয়াড়ের মেডিকেল সম্পন্ন করার সুযোগ মেলে। তবে সময় যত গড়াচ্ছিল, চুক্তিটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছিল। দলবদলের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে চেলসি সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দেন ফার্নান্দেজ। লন্ডনের ক্লাবটির ভক্তদের উদ্দেশ্যে ফার্নান্দেজ লেখেন, ‘আমি চাই আপনারা জানুন, এই দিনগুলো আমার জন্য সহজ ছিল না। এই বার্তাটি লেখাও সহজ নয়। সত্য বলতে, আমি ভালো অবস্থায় ছিলাম না।’ তিনি আরও যোগ করেন, ‘তিন বছর আগে কবহ্যাম (ক্লাবের অনুশীলন মাঠ) এবং স্ট্যামফোর্ড ব্রিজ আমার ও আমার পরিবারের জন্য বাড়ি হয়ে উঠেছিল। বিশ্বাস করুন, এখানে আসার প্রথম মুহূর্ত থেকেই শিরোপা জয় এবং এই ক্লাবের
ইতিহাসের যোগ্য প্রতিটি ট্রফি এনে দেওয়ার নেশায় বুঁদ ছিলাম। আমরা কষ্ট পেয়েছি, কেঁদেছি, অনেকবার রাগও করেছি, তবে একই সাথে আনন্দের ট্রফি উদযাপন ও অবিস্মরণীয় জয়ও পেয়েছি—ভালো এবং কঠিন, সব সময়েই একসাথে।’ ফার্নান্দেজ ২০২৫ সালে চেলসির উয়েফা কনফারেন্স লিগ এবং পরবর্তীতে বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইত্তিহাদে পেপ গুয়ার্দিওলার স্থলাভিষিক্ত হওয়ার কঠিন দায়িত্ব নেওয়ার আগে চেলসিতে ফার্নান্দেজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সিটি বস এঞ্জো মারেস্কার। সম্প্রতি বার্সেলোনায় বিক্রি করে দেওয়া প্রভাবশালী বিশ্বকাপজয়ী রদ্রি এবং বার্নার্ডো সিলভা, নিকো গঞ্জালেস ও তিজানি রেইনডার্সদের মতো মিডফিল্ডারদের বিদায়ের পর ফার্নান্দেজকে দলে ভেড়াতে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন এই ইতালিয়ান কোচ। এই ২৫ বছর
বয়সী তারকা এখন সিটির পুনর্গঠিত সেন্ট্রাল মিডফিল্ডে ইংলিশ তারকা এলিয়ট অ্যান্ডারসন এবং মরক্কোর আইয়ুব বুয়াদির সঙ্গে জুটি বাঁধবেন। নতুন এই মিডফিল্ড গঠনে সিটির মোট খরচ দাঁড়িয়েছে ৩০ কোটি পাউন্ডের (৪০.৫৪ কোটি ডলার) বেশি। চুক্তি সম্পন্ন হওয়ার পর সিটির প্রকাশিত বার্তায় ফার্নান্দেজ বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ই এমন একটি ক্লাবের অংশ হতে চায়, কারণ সবাই জানে সিটি কত সুসংগঠিত। এটি সাফল্যের জন্য তৈরি একটি ক্লাব। স্কোয়াডের দিকে তাকালেই বোঝা যায়, প্রতিটি পজিশনেই তাদের অসাধারণ মান রয়েছে। আমি নতুন সতীর্থদের কাছ থেকে শিখতে এবং নিজের ফুটবলকে আরও উন্নত করতে চাই।’ ২০২৩ সালে বেনফিকা থেকে ১০.৬ কোটি পাউন্ডে (১৪.৩২ কোটি ডলার) চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। গত মৌসুমে
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে চেলসি সমর্থকদের বিরাগভাজন হন তিনি, যার ফলে তাকে দুটি ম্যাচে দলের বাইরেও রাখা হয়েছিল। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে দুটি গোল করেন ফার্নান্দেজ, যার মধ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দর্শনীয় গোলও ছিল। তবে ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি, আর আর্জেন্টিনা ১-০ গোলে হেরে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে ব্যর্থ হয়। সিটির ফুটবল ডিরেক্টর হুগো ভিয়ানা বলেন, ‘সে একজন পরিপূর্ণ মিডফিল্ডার: টেকনিক্যালি সমৃদ্ধ, পরিশ্রমী, নাছোড়বান্দা এবং গোল করার ক্ষমতাসম্পন্ন। মাত্র ২৫ বছর বয়সেই দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা এবং একাধিক দেশে বড় ট্রফি জয়ের অভিজ্ঞতা তার মানসিকতা, পেশাদারিত্ব ও ফুটবলের মানের প্রমাণ দেয়। তাকে
এখানে আনতে পেরে আমরা রোমাঞ্চিত এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সে আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’