থানা থেকে পালালেন সেই ওসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

থানা থেকে পালালেন সেই ওসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি এই থানারই ওসি ছিলেন। গতকাল (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাকে। নাম প্রকাশ

না করার শর্তে উত্তরা পূর্ব থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা থানার সাবেক ওসি ছিলেন এই শাহ আলম। বুধবার রাত সাড়ে ১২টায় ছাত্র-জনতা হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। কিন্তু আদালতে নেওয়ার আগেই দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে কৌশলে পালিয়ে যায় শাহ আলম। জানা গেছে, ছাত্র-জনতা হত্যা মামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। কুষ্টিয়া থেকে গ্রেফতার হন ওসি শাহ আলম। এরপর গতকাল (বুধবার) তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান

ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি। এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে আসামি শাহ আলমকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে জানার জন্য উত্তরা পূর্ব থানার ওসিকে থানায় গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’