তেলের দামে নাভিশ্বাস জনজীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

তেলের দামে নাভিশ্বাস জনজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার মাঝেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন নির্ধারিত মূল্য। শনিবার দিবাগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নতুন দামে তেল বিক্রি শুরু করে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনসহ দেশের অন্যান্য পাম্প। তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উপস্থিত বাইকার ও ড্রাইভারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই হতাশা ব্যক্ত করে বলছেন, এই সিদ্ধান্তের ফলে তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে গেলো। এখন সব ধরনের দ্রব্যের মূল্য বাড়বে। পাম্পে তেল নিতে আসা আনোয়ার হোসেন নামের এক বাইকার ক্ষোভের সঙ্গে বলেন, “দামই যদি বাড়াবে, তবে তেলের এই কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কেন কষ্ট দিলো? আমাদের আরও বিপদের মধ্যে ফেলে দিলো। সরকারের কাছে

অনেক আশা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হলো, তাতে সামনে আরও ভয়াবহ দিন আসছে।” সানোয়ার হোসেন নামের এক চালক এই মূল্যবৃদ্ধিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করে বলেন, “আমাদের মতো লোকজনের এখন শহরে টিকাই দায় হবে। সবকিছুর দাম তো এখন আরও বাড়বে।” একই সুরে মনিরুল ইসলাম নামের অন্য এক চালক বলেন, “বড়লোকদের কোনও সমস্যা নাই। সমস্যা আমাদের মতো সাধারণ মানুষের। চাল, ডাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে এখন। আমরা শহরে কেমন করে বাঁচবো?” সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। আর

পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে ১৫ টাকা। নতুন দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা করে। আর কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। পাম্পে উপস্থিত গ্রাহকরা মনে করছেন, তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর বর্ধিত মূল্যের এই ধাক্কা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সংকটের মুখে ঠেলে দিলো। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য শহরে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট