তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ July, ২০২৬

তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৬ |
বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দু এখন রেফারিং। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানের সেই ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলভক্তরা। বিশেষ করে মিশরের সমর্থকরা রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, ক্রমাগত ট্রল ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দিতে বাধ্য হন লেতেক্সিয়া। জানা গেছে, প্রথমে সমালোচনা ঠেকাতে নিজের পোস্টে কমেন্ট করার সুযোগ সীমিত করেছিলেন তিনি। কিন্তু তাতেও সমালোচনার ঝড় থামেনি। শেষ পর্যন্ত পুরো অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট করে দেন এই ফরাসি ম্যাচ অফিসিয়াল। ম্যাচের

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যোগ করা সময়ে। মিশরের দাবি, ডি-বক্সের ভেতরে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় মোহাম্মেদ সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি দেওয়া হয়নি। ঠিক এর পরের আক্রমণেই আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এই সিদ্ধান্তসহ আরও কয়েকটি মুহূর্ত নিয়ে ম্যাচ চলাকালীন ও পরবর্তীতে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন রেফারিং নিয়ে। ঘটনা এখানেই থেমে নেই। মিশরীয় ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, রেফারির একাধিক গুরুতর ভুল এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান