তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিলের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। মামলাটি বাতিল সংক্রান্ত সাত বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৩১ অক্টোবর রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 'আব্দুস সালাম বনাম রাষ্ট্র' শিরোনামে প্রকাশিত ১১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, মামলার ‘অভিযোগ’ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ৪(১)(জ) ধারায় স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। এ অনুযায়ী অভিযোগ বলতে সংঘটিত অপরাধের বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মৌখিক বা লিখিত অভিযোগকেই বুঝায়। তবে মামলার প্রথমিক

তদন্ত বিবরণী (এফআইআর) অভিযোগ হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। ১৯৬ ধারার বিধান অনুযায়ী, এই মামলায় অভিযোগ ছাড়া আদালত মামলা গ্রহণ করতে পারে না। অথচ এখানে এফআইআরকে অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে, যা আইনগতভাবে সঠিক নয়। তাই মামলাটি আদালতের বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে বাতিল করা হয়েছে। ২০১৭ সালে আবদুস সালামের আবেদনের পর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছিল এবং মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিল। এই রুলটি যথাযথ ঘোষণা করে উচ্চ আদালত রায় দিয়েছে। তারেক রহমান, আবদুস সালাম ছাড়াও মামলায় আরও দুইজন আসামি ছিলেন—একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং চ্যানেলটির জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার। আদালতে আবদুস

সালামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। পূর্নাঙ্গ রায়ের বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল সাংবাদিকদের জানান, রাষ্ট্রদ্রোহ মামলা করতে যে আইনি উপাদান প্রয়োজন, সে উপাদান এই মামলায় ছিল না। রাষ্ট্রদ্রোহ মামলা ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয়, অথচ এই মামলা থানায় করা হয়েছে, তাই আইনগতভাবে মামলাটি সঠিক হয়নি। এসব বিষয় তুলে ধরে হাইকোর্ট মামলাটি বাতিল করেছে। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ২০১৫ সালের ৮ জানুয়ারি মামলাটি

করেন। মামলায় তাদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করার অভিযোগ আনা হয়। 2017 সালের 6 সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’