তামিম ফিরছেন বিপিএলের আগেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

তামিম ফিরছেন বিপিএলের আগেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্শনের খেলা। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। নতুন এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবার দেশের ক্রিকেটে ফিরছেন ওপেনার তামিম ইকবাল। ১১ ডিসেম্বর শুরু ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল টি-টোয়েন্টি। জানা গেছে, এই টুর্নামেন্টে খেলার ইচ্ছাপোষণ করছেন তামিম। এ বিষয়ে বুধবার (১৩ নভেম্বর) বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।’ ‘এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে,

কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব’-যোগ করেন এই নির্বাচক। জানা গেছে, এনসিএল টি-টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেকের মাথায় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ। এবারও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতেই দেখা যাবে তামিমকে। আর বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে এনসিএল টি-টোয়েন্টি তার কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু