তামিমের পর সাকিবও ঝরে গেলেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

তামিমের পর সাকিবও ঝরে গেলেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
তামিম ইকবাল অধ্যায় শেষ। শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দেশসেরা ওপেনার। অন্যদিকে সাকিব আল হাসান গত বছর টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বাকি শুধু ওয়ানডে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন, পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকাতে চান তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, রোববার (১২ জানুয়ারি) ঘোষণা হতে যাওয়া সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একে তো জাতীয় দলে সাকিবকে খেলানো এমনতেই ঝক্কির ব্যাপার। কারণ স্বৈরাচার এবং গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে দেশে অনেকেই তাকে আর জাতীয় দলে দেখতে চান না। সাকিবকে জাতীয় দল

থেকে বাদ দেওয়ার জন্য আইনি নোটিশও পাঠানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এছাড়া সাকিব যখন গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন, তখন আন্দোলনকারীদের তোপের মুখে তার দেশেই ফেরা হয়নি। তাই সাকিবকে দলে রাখা নিশ্চিতভাবেই বিতর্ককে আমন্ত্রণ জানানোর মতো একটি ব্যাপার হত কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এর ওপর নতুন করে যোগ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিপত্তি। গতবছরে ইংল্যান্ডে কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে এমন গোল বাঁধিয়েছেন সাকিব, যে এখন তার বোলিং করাই নিষিদ্ধ হয়ে গেছে। সারের হয়ে সে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর সাকিবকে পরীক্ষা দিতে বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরে

ডিসেম্বরের শুরুর দিকে যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে সাকিব পরীক্ষা দিয়ে ‘ফেল’ করেন। এরপর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে ফের পরীক্ষা দেন সাকিব, ফলাফল একই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামীকাল রোববারের মধ্যে দল ঘোষণা করতে হবে বিসিবিকে। ১৫ জনের এই দলে সাকিবের না থাকা তাই একপ্রকার নিশ্চিত-ই। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোকে ঘোষিত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। সাকিব যদি সে সময়ের মধ্যে বোলিং অ্যাকশন শোধরাতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেলেও পেতে পারবেন। তবে সে সম্ভাবনাও সুদূর পরাহত বলেই ইঙ্গিত মিলেছে। যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পান, তাহলে কি আর

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে সাকিবের? সে প্রশ্নের উত্তর আপাতত সময়ের কাছেই তোলা থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!