‘তাইওয়ানের ওপর চীনের প্রতিনিধিত্ব করার অধিকার নেই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪
     ৫:০৩ অপরাহ্ণ

‘তাইওয়ানের ওপর চীনের প্রতিনিধিত্ব করার অধিকার নেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৫:০৩ 154 ভিউ
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং দ্য বলেছেন, তাইওয়ানের ওপর চীনের প্রতিনিধিত্ব করার অধিকার নেই। কারণ তাইপেই কোনোভাবেই বেইজিংয়ের অধীনস্থ নয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। জাতীয় দিবসের বক্তৃতায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণ লাই চিং বলেন, ‘দ্য রিপাবলিক অব চায়না (তাইওয়ানের আনুষ্ঠানিক নাম) এবং পিপলস রিপাবলিক অব চায়না (চীন) একে অপরের অধীন নয়’। ‘এই ভূমিতে (তাইওয়ান) গণতন্ত্র ও স্বাধীনতা বাড়ছে এবং তা বিকশিত হচ্ছে। পিপলস রিপাবলিক অব চায়নার (চীন) তাইওয়ানের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই।’ বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে বলে বিশ্বাস তাইওয়ানের প্রেসিডেন্ট। চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীনের ভূমিকা চান তিনি। তাইওয়ানের

প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আশা করি যে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে, এটি তার প্রভাব প্রয়োগ করবে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে’। ‘আমাদের বিশ্বাস চীন তার আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ করবে এবং তাইওয়ানের সঙ্গে এই অঞ্চল এবং বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে অবদান রাখবে’। চীনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়ে লাই আরো বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সংক্রামক রোগ মোকাবেলা এবং তাইওয়ান প্রণালীর দুই পাশের জনগণের মঙ্গলের জন্য শান্তি ও পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক’। চীন দাবি করে আসছে, তাইওয়ান তাদের একটি প্রদেশ।

আবার উল্টো দাবি করছে তাইওয়ান। তাদের ভাষ্য, ১৯১১ সালের বিপ্লবের পর যে আধুনিক চীন গড়ে উঠেছিল, কোনোকালেই তার অংশ ছিল না তাইওয়ান। এমনকি ১৯৪৯ সালে মাও সে–তুংয়ের হাত ধরে গড়ে ওঠা গণপ্রজাতন্ত্রী চীনের অধীনেও ছিল না তারা। আবার কেউ কেউ চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে। পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, চীন যদি তাইওয়ান দখল করে নেয়, তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির শক্তি আরও বেড়ে যাবে। তবে এ নিয়ে ভিন্নমত চীনের। দেশটি বলছে, তাইওয়ান নিয়ে তাদের উদ্দেশ্য একেবারেই শান্তিপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today