তবু ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

তবু ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে। ৯ মার্চ হবে ফাইনাল। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা সংকট ছিল। শেষ পর্যন্ত সব সমাধান হয়েছে। আইসিসি, বিসিসিআই ও পিসিবি সমঝোতায় আসায় আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তবে ঝুলে আছে কেবল ফাইনাল। সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাখা হয়েছে লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচটি

হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল রাখা হয়েছে দুবাইয়ে। অর্থাৎ ভারত সেমিতে উঠতে পারে ভেবেই একটি সেমিফাইনাল দুবাইতে রাখা হয়েছে। ম্যাচটি ৪ মার্চ মাঠে গড়াবে। ওই ম্যাচের পরই জানা যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে নাকি দুবাইতে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। ভারত নিরাপত্তা অজুহাতে পাকিস্তানে যাচ্ছে না। ওদিকে পাকিস্তান শুরুতে পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল। পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান

জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু