তন্ত্রমন্ত্রে কাজ হবে না, নির্বাচন আয়োজন করুন: মামুনুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

তন্ত্রমন্ত্রে কাজ হবে না, নির্বাচন আয়োজন করুন: মামুনুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ফ‌্যা‌সিবাদমুক্ত এক‌টি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। কোনো তন্ত্রমন্ত্রে কাজ হবে না। একমাত্র ইসলামী হুকমত ছাড়া এদেশে বৈষম‌্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব না। বুধবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আদিবাসী’ ইস্যুতে জয়ার প্রশ্ন, আমাদের ঈমান ঠিক আছে তো?‘আদিবাসী’ ইস্যুতে জয়ার প্রশ্ন, আমাদের ঈমান ঠিক আছে তো? মামুনুল হক বলেন, পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী আরেকটি দেশে ঘাপটি মেরে বসে থেকে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। তিনি বলেন, বাংলাদেশ কেন,

একশ বছরের ইতিহাস খুঁজলেও শেখ হাসিনার মতো ভীরু নেতা পাওয়া যাবে না। শুধু দেশের না আওয়ামী লীগেরও বারোটা বাজিয়েছেন। এমন কাজ করেছেন যে— এদেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে না। ভালো হত দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে এরশাদের মতো কারাবরণ করত। বিএনপি-জামায়াতের দ্বন্দ্বে দেশে ফ্যাসিবাদ পুনরায় পুনর্বাসিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তিনি বলেন, দেশের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতে পুনরায় পুনর্বাসিত হতে পারে ফ্যাসিবাদ। এমন হলে বাংলার জনগণ আপনাদের ক্ষমা করবে না জাতি। দেশকে রক্ষার জন্য, বিদেশি আধিপত্য রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে

মোকাবিলার জন্য রাজপথে গড়ে ওঠা ঐক্য আরও দীর্ঘদিন ধরে রাখতে হবে। হেফাজতের এ নেতা বলেন, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে বিভক্ত করতে। তার রাজনীতির দর্শন ছিল মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে বিভাজনের রাজনীতি। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই রাজাকারের ট্যাগ দিয়েছে। মুক্তিযুদ্ধের কমান্ডার শহীদ জিয়াউর রহমানকেও রাজাকার বানিয়েছিল। শেখ হাসিনার পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে রাজাকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের ভবিষ্যতেও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, অতীতের সব অর্জন ষড়যন্ত্রকারীরা ছিনতাই করেছে। বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হয়েছে। ২৪-এর বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। ভারতকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, গত ১৫ বছর আপনারা সম্পর্ক করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার

সঙ্গে। শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলার মানুষের ওপর সীমাহীন অন্যায় ও অত্যাচার করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। মনে করেছিলেন আপনার ক্রীতদাসী শেখ হাসিনাকে দিয়ে অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটেপুটে খাবেন। কিন্তু সেই ক্রীতদাসীকেই বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়েছে। ভারতকে হুঁশিয়ার করে তিনি বলেন, আগামী দিনে আপনারা বাংলাদেশর সঙ্গে নীতির পরিবর্তন করবেন। বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়