ঢামেকে জুলাই অভ্যুত্থানের ৬ শহীদের লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

ঢামেকে জুলাই অভ্যুত্থানের ৬ শহীদের লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আরও ছয়টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ে গঠিত বিশেষ সেল। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর নিশ্চিত করেছেন, যে ছয়টি মরদেহ এখনো ফরেনসিক মর্গের হিমাগারে সংরক্ষিত আছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। সকলের বয়স ২০ থেকে ৩২ এর মধ্যে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে আঘাতজনিত কারণ উল্লেখ করা হয়েছে। আর মধ্যে একজনের মৃত্যু ‌‘উচ্চ স্থান থেকে নিচে পড়ে’ ঘটেছে বলে প্রতিবেদন উল্লেখ করেছে। বিশেষ সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মরদেহের ডিএনএ

নমুনা ও পরিধেয় সামগ্রী সংগ্রহ করা হয়েছে। তারা পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যদি কেউ তাদের প্রিয়জন নিখোঁজ বলে মনে করেন, তাহলে দ্রুত ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করুন। বিশেষ সেলের নেতারা বলেন, এই মরদেহগুলো সম্ভবত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হতে পারে। আমাদের লক্ষ্য হলো, তাদের পরিচয় শনাক্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করা এবং তাদের পরিবারকে জানানো। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা