ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে দাউদকান্দি ব্রিজের ওপর কুমিল্লাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানযটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
বাসচালক সাদ্দাম হোসেন জানান, জামালদি হতে ভাটের চর আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে।
পিকআপচালক শরীফ হোসেন জানান, মেঘনা হাসঁ পয়েন্ট হতে যানজট পেয়েছি। কী কারণে যানজট তা জানি না।
গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশ ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিকল হওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীর
গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।
গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।



