ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ March, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ March, ২০২৫ |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকায় প্রবেশ পথে মদনপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় ট্রাক ঢুকতে না দেওয়ায় রাস্তায় এ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জে মদনপুর এলাকা পর্যন্ত যানবাহনের সারি বিস্তৃতি লাভ করে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট যাত্রাবাড়ী থেকে মহাসড়কের ১৩ কিলোমিটারের বেশি এলাকা ছাড়িয়ে গেছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন ঢাকায় চলাচলকারী যাত্রীরা। সরজমিনে দেখা গেছে, এ মহাসড়কের ঢাকামুখী লেনে যতদূর চোখ যায় গাড়ির সারি। মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে আছে। পণ্যবাহী ট্রাক চালকদের সাথে কথা বলে

জানা গেছে, ঢাকায় পুলিশ ট্রাক ঢুকতে না দেয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকায় প্রবেশ করতে না পেরে তাদের ট্রাকগুলো তারা এ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছে। একাধিক লেন করে ট্রাক দাঁড় করিয়ে রাখায় পেছনের পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করতে হিমশিম খাচ্ছে। ফলে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক জানান, ডিএমপি থেকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ঢাকায় কথা বলেছি, ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান