ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোনো হামলার ঘটনা ঘটেনি: কারা অধিদপ্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোনো হামলার ঘটনা ঘটেনি: কারা অধিদপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের 'ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদফতর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে কারা অধিদফতর। শনিবার (১২ এপ্রিল) বিকেলে কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মোহাম্মদ জান্নাত-উল ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিআইপি জোনে হামলার মতো কোনো ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোনও কারাগারেই ঘটেনি। সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মোহাম্মদ জান্নাত-উল ফরহাদ আরও বলেন, বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সকল বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নানাবিধ সীমাবদ্ধতা সত্বেও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং

এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদফতরের রয়েছে। এ অবস্থায়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনও তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করণের জন্য কারা অধিদফতর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এরূপ ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্বেগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার