ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা
যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট
নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা
ঢাকার ডেমরায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টার ছোট ভাই ফখরুল ইসলামকে রাজধানী ঢাকার ডেমরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার লাশ একটি গাছে ঝুলিয়ে রাখে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের দাবি, ফখরুল ইসলামের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা বা আত্মহত্যা নয়। তাকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, একটি নির্জন স্থানে তার নিথর দেহ গাছের সঙ্গে ঝুলছে। স্বজনদের অভিযোগ, খুনিরা তাকে হত্যার পর লাশ গুম বা বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এভাবে ঝুলিয়ে রেখে পালিয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবরে নিহতের গ্রামের বাড়ি
ফেনীর সোনাগাজীতে এবং আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এই হত্যার বিচার একদিন হবেই। অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়।" তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।