ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন কেউ না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। বিষয়টি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে। ট্রেসি অ্যান জ্যাকবসন দীর্ঘ ও সম্মানজনক কূটনৈতিক ক্যারিয়ারে তিনি তিনবার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি জ্যাকবসন নেয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে সিনিয়র অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ইউএস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন। বিদেশে উচ্চপর্যায়ের নেতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রেসি অ্যান জ্যাকবসন ফরেন

সার্ভিসের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজ স্কুলের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। জ্যাকবসন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেছেন। তিনি লাটভিয়ার রিগায় ইউএস দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং একই প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ট্রেসি জ্যাকবসন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একাধিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে সেক্রেটারি'স ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুটি প্রেসিডেনশিয়াল র‍্যাঙ্ক অ্যাওয়ার্ড এবং কসোভোর "ইব্রাহিম রুগোভা" শান্তি, গণতন্ত্র ও মানবতাবাদ পদক।

তথ্য সূত্র - ইউএনবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী