ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ স্থবির ছিল। বর্তমানে আমরা একটি স্বাভাবিক আলাপ-আলোচনা শুরু করার চেষ্টা করছি। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক

আমাদের স্বার্থে করা হচ্ছে। এই বিষয়ে আমরা এপ্রিলে (আজ) পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করতে যাচ্ছি। এর আগে ২০০৪ সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল। চার দশকের বেশি সময় আগে এই বৈঠকটি হয়েছিল’। তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা এখন যা করছি সেটা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অন্য যে কোনো দেশের সঙ্গে করে থাকি। এটা নিয়ে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আমরা পরস্পরের স্বার্থে কাজ করি; অন্য দেশের সঙ্গে সম্পর্কের বিনিময়ে নয়’। চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। তিনি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসহাক দারের নিবিড় সম্পর্ক রয়েছে। ইসহাক দারের সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের

মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে বাংলাদেশে আসবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়