ড. মোমেন দম্পতির মামলায় আসামি এক অভিনেত্রীও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

ড. মোমেন দম্পতির মামলায় আসামি এক অভিনেত্রীও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় এবার আসামি হলেন ড. একেএম আব্দুল মোমেন ও তার দ্বিতীয় স্ত্রী সেলিনা মোমেন। তাদের সাথে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানকে। এ মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন এ মামলার আসামি। সিলেটের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক মামলাটি রেকর্ডের বিষয় নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্যাদি আইনে এ মামলা হয়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের সদরপুর গ্রামের বাসিন্দা মৃত তফুর আলীর ছেলে মো. আলাল মিয়া মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন। আসামিরা হচ্ছেন- সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, তার স্ত্রী সেলিনা মোমেন

ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান (৪২), সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন (৬১), মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ (৪৬), মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল (৫৭), সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ (৪০), আওয়ামী লীগ, সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন (৬০), যুব ও ক্রীড়াবিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ড. মোমেনের এপিএস শফিউল আলম জুয়েল (৪০), সিলেট মেডিকেল

বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী (৫৫), কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ (৫২), সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার (৩৮), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ (৪০), জেলা আওয়ামী লীগ সদস্য শহিদুল ইসলাম জাবেদ (৪৫)। এছাড়াও মামলার আসামি- জেলা পরিষদের সাবেক সদস্য সুবাস দাস (৪৫), সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক (৫০), সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া (৬০), সিলেট মহানগর কৃষক লীগ সভাপতি আব্দুল মোমিন চৌধুরী (৬০), সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন (৬০), সিলেট মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ

লায়েক আহমদ চৌধুরী (৬৫), ৭ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু (৩৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু (৫২), মহানগর ছাত্রলীগ নেত্রী জামান্তি গোয়ালা (২৪), মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হোসেন চৌধুরী রাজু (২০), তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি বেলায়েত (৩০), উপজেলা আওয়ামী লীগ নেতা ও মাইজগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু (৫০), বড়লেখা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক টনি (৪৫), বড়লেখা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুর রানা (২৭), কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রহমান (৫০), উপজেলা যুবলীগ নেতা সাইক আহমদ (৪০), উপজেলা উলামা লীগ নেতা হাফিজ আব্দুল মতিন

(৪৮), স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন (৩৫), সাতবাক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সুবহান (৫২), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারওয়ার হোসেন চৌধুরী (৩৩), গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের গোলাপ মিয়া (৫৫), জেলা উলামা লীগ নেতা মোহাম্মদ শরীফ উদ্দিন, মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলী (৪৬)। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট নগরের মিরবক্সটুলায় খায়রুন ভবনের সামনের সড়কে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান রামদা ছিটা, গুলি চাইনিজ কুড়াল ককটেল পেট্রলবোমা সাউন্ড গ্রেনেডসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এ সময় বাদী

পেশাগত কাজ শেষে যাওয়ার পথে হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় বাদীকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। বাদী চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক