ড. কামাল ইমেরিটাস সভাপতি, মন্টু সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

ড. কামাল ইমেরিটাস সভাপতি, মন্টু সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
গণফোরামের ১৫১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি ও মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান। শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। পরে দলের এক বিজ্ঞপ্তিতে পূর্ণ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটিতে আরও রয়েছেন সভাপতি পরিষদ সদস্য- অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী,

আবুল হাসনাত, অ্যাডভোকেট নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আলী বাদল। কোষাধ্যক্ষ - শাহ নূরুজ্জামান। সম্পাদক পরিষদ- আয়ুব খান ফারুক, অধ্যক্ষ মো.ইয়াছিন, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মুহাম্মদ রওশন ইয়াজদানী, অ্যাডভোকেট একেএম রায়হান উদ্দিন, আলীনূর খান বাবুল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল, মো. নাজমুল ইসলাম সাগর, মামুনূর রশিদ মামুন, মির্জা হাসান, মুহাম্মদ উল্লাহ মধু, আব্দুল হামিদ মিয়া, অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, অ্যাডভোকেট মোশারফ হোসেন তালুকদার, তাজুল ইসলাম, রনজিদ সিকদার, আজিজুর রহমান ভূঁইয়া মজনু, অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, আজাদ হোসেন, প্রভাষক বকুল ইমাম, মোমেনা আহমেদ মুমু, খনিয়া খানম ববি, আশরাফুল ইসলাম, তৌফিকুল ইসলাম পলাশ, মো.আলী লাল, অ্যাডভোকেট

সাইফুলইসলাম, মজিবুর রহমান শিবলু, মাহফুজুর রহমান মাসুম ও ফারুক হোসেন। এর আগে সকাল ১০টায় গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর বেলা তিনটায় কাউন্সিল অধিবেশন মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের ওপর বিভিন্ন জেলা ও উপজেলা নেতারা আলোচনা করেন। কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়। নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সগির আনোয়ার। নির্বাচনী কমিটির পক্ষে নতুন কমিটির সদস্যদের নাম পড়ে শুনান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। গত বছরের ২৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বিশেষ কাউন্সিলে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। যার সভাপতি হিসেবে

মফিজুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান দায়িত্ব পান। গণফোরামের আরেক অংশের নেতৃত্বে ছিলেন সভাপতি মোস্তফা মহসীন মন্টু। এই অংশে অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ প্রতিষ্ঠাতা সদস্যরা ছিলেন। পরে ঐক্যবদ্ধ গণফোরাম গঠনের উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর