ড. ইউনুস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে কূটনৈতিক দৌড়ঝাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

ড. ইউনুস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে কূটনৈতিক দৌড়ঝাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও ক্ষমতা নিয়ে তৈরি হওয়া নতুন সমীকরণ। এই সংকটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, তা হলো ক্ষমতার ভিত মজবুত করতে এবং নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহলে তৎপরতা। এর ভেতরেই দ্রুত উত্থান ঘটছে এক শ্রেণির সুবিধাবাদী রাজনীতির, যারা ক্ষমতার দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান পাল্টে নিচ্ছে। প্রশাসন, কূটনৈতিক বলয় এমনকি নিরাপত্তা কাঠামোর ভেতরও এই প্রবণতা স্পষ্ট হচ্ছে। রাজনীতিতে প্রচলিত আলোচনায় আছে ড. ইউনুস নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার আগ্রহ কূটনৈতিক মহলে ব্যক্ত করেছেন। এ ধরনের কথোপকথনকে ঘিরে জামাত, এনসিপি এবং কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক গোষ্ঠীর সমর্থনের কথাও বিভিন্ন

মহলের দাবি। আওয়ামী লীগকে দুর্বল করার পর এখন বিএনপিকেও কোণঠাসা করে একক ক্ষমতা তৈরির কৌশল নেওয়া হচ্ছে এমন অভিযোগও রাজনীতিতে তোলা হচ্ছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান ফ্যাক্টর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু রাজনৈতিক ব্যাখ্যায় বলা হচ্ছে পাকিস্তান কূটনৈতিকভাবে বর্তমান ক্ষমতা-সমীকরণে আগ্রহ দেখাচ্ছে এবং ড. ইউনুসকে কেন্দ্র করে কিছু প্রভাব খাটানোর চেষ্টা করছে। সেনাবাহিনীর ভেতর পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত কয়েকজন অফিসার বিশেষত কিউএমজি ফয়জুর রহমান ও পিএসও কামরুল হাসানের নেতৃত্বে একটি অংশ ক্ষমতার ভাগাভাগিতে আগ্রহী এমন দাবিও ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। তবে এসবই এখনো অনানুষ্ঠানিক দাবি এবং যাচাইযোগ্য তথ্যের বাইরে। এদিকে আলোচনায় আছে কূটনৈতিক লবিংয়ের বিষয়টি। নিরাপত্তা উপদেষ্টা খলিল, আলী রিয়াজসহ একদল নীতি-পরামর্শক পশ্চিমা

কূটনীতিকদের কাছে বর্তমান ক্ষমতার বিন্যাসকে বৈধ ও প্রয়োজনীয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন এমন অভিযোগ রয়েছে। আবার বিরোধীদের ব্যাখ্যায় বলা হচ্ছে নির্বাচন ঘনিয়ে এলে যে অনিশ্চয়তা তৈরি হতো, তা এড়াতেই বিএনপি ভাঙার চেষ্টা চলছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দেশের ভেতরে সহিংসতার পুনরুত্থান। বিএনপি নেতাদের হত্যাকাণ্ড, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন, নাশকতা এসবকে কেন্দ্র করে দুই পক্ষই একে অন্যকে অভিযুক্ত করছে। রাজনৈতিক অঙ্গনে এমন মতও শোনা যাচ্ছে সরকারপক্ষ, জামাত-শিবির, এনসিপি ও এবি পার্টির জঙ্গি নেটওয়ার্ক মিলেই অরাজকতা তৈরি করছে, যাতে নির্বাচন ভণ্ডুল করা যায় এবং ক্ষমতা স্থায়ী করা যায়। যদিও এসব দাবির সুনির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশিত হয়নি, তবুও এগুলো রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলছে। এই সবকিছুর

ভেতর সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে সুবিধাবাদীদের উত্থান। তারা কখনো কূটনৈতিক মহলের পাশে, কখনো প্রশাসন বা নিরাপত্তা কাঠামোর ভেতরে, আবার কখনো রাজনৈতিক দলগুলোর উপগ্রুপে সক্রিয় হয়ে নতুন ক্ষমতার সমীকরণ তৈরিতে ব্যস্ত। ক্ষমতা যখন অনিশ্চিত, এই শ্রেণিই তখন সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে কারণ তাদের লক্ষ্য মতাদর্শ নয়, ভবিষ্যৎ লাভ। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে নির্বাচন, কূটনীতি, প্রশাসন ও ক্ষমতার টানাপোড়েন মিলেই তৈরি করেছে বহুমাত্রিক জটিলতা। আর এই জটিলতার মাঝেই সুবিধাবাদীদের উত্থান ও সহিংসতার পুনরাবৃত্তি—রাজনীতিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ