ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
‘ডেভিল হান্ট’ নামে গায়েবি মামলা হচ্ছে: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে ডেভিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন জি এম কাদের।
বিবৃতিতে অপারেশন ডেভিল হান্টের সমালোচনা করেন শেখ হাসিনা আমলের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর জামিন দেওয়া হচ্ছে না। স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে।
জি এম কাদের বলেন, ‘ডেভিল হান্ট’ অপারেশনে জাতীয় পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে
মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গত রোববার গাজীপুর মহানগরের কয়েকজন নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নিরাপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান করছি।
মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গত রোববার গাজীপুর মহানগরের কয়েকজন নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নিরাপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান করছি।



