ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বুবি বেগম আর নেই
‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬
দেশে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এসময়ে ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হল একজনের। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে একজনের মৃত্যু হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার
দুই সিটি করপোরেশন এলাকায় ২৩, ঢাকা বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে ২ এবং বরিশাল বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন। দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।