ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
ডুমুরিয়ায় জামায়াতের অমুসলিম শাখার কমিটিতে যারা রয়েছেন
ডুমুরিয়ায় ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। উপজেলা শাখার উদ্যোগে হিন্দু সমাবেশে ওই সম্প্রদায়ের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ।
রোববার বিকালে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
উপজেলা জামায়েতের আমির অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইমরান হুসাইন, সহ-সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্ম-পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ
মোল্যা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সভাপতি মো. বেলাল হুসাইন রিয়াদ, জামায়েত নেতা মো. গাজী সাইফুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মো. মোসলেম উদ্দীন, স্বদেশ হালদার, সঞ্জিত রায় প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান ও বিএম আলমগীর হোসেন। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ডা. হরিদাস মণ্ডল, প্রশান্ত মণ্ডল ও কানাইলাম কর্মকারকে সহ-সভাপতি, বুদ্ধদেব মণ্ডলকে সহ-সেক্রেটারি, গৌতম মণ্ডলকে অর্থ সম্পাদক, অনুপম সরকার, পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার ও বিপ্লব সরকারকে সদস্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।