ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ‘৫৫ রানে ৬’ উইকেটের বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ডারউইনে প্রথম দিনের দাপট নিজেদের করে নিয়েছে ‘বাংলাদেশ’। দিনশেষে টাইগারদের সংগ্রহ ‘১ উইকেটে ৯৬’ রান, তারা এখনও পিছিয়ে আছে মাত্র ১০২ রানে। উইকেটে অপরাজিত আছেন মোমিনুল হক (৩৫) এবং তানজিদ হাসান (৩২)। অনেকেই যে টেস্টটি বাংলাদেশ তিন দিনের মধ্যে হেরে যাবে বলে ধারণা করেছিলেন, সেটির এক দুর্দান্ত সূচনা হলো। নিচে হাইলাইটস তুলে ধরা হলো: হাসান মাহমুদের ৫৫ রানে ৬ উইকেট’ তার সেরা টেস্ট বোলিং ফিগার এবং এটি বাংলাদেশি পেসারদের মধ্যে তৃতীয় সেরা ইনিংস ফিগার। তিনি প্রথম বাংলাদেশি বোলার হিসেবে যেকোনো সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ‘পাঁচ উইকেট’ নেওয়ার কৃতিত্ব

অর্জন করলেন। তার টেস্ট ক্যারিয়ারের তিনটি পাঁচ উইকেটই এসেছে বিদেশের মাটিতে– ‘পাকিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে’। হাসান তার ১৫তম টেস্টে ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট পূর্ণ করেন। শাহাদাত হোসেনের (চারবার) পর তিনি দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে তিনটি ‘পাঁচ উইকেট’ নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। রবিউল ইসলাম ও নাহিদ রানা হলেন একাধিক পাঁচ উইকেট নেওয়া অন্য বাংলাদেশি পেসার। মোহাম্মদ রফিক (২০০৬) এবং সাকিব আল হাসানের (২০১৭) পর হাসান হলেন মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার, যিনি ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে’ টেস্টে ‘পাঁচ উইকেট’ পেয়েছেন। সাকিব ২০১৭ সালের মিরপুর টেস্টের দুই ইনিংসেই ‘পাঁচটি করে উইকেট’ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ১৯৮ রান’ হলো বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে তাদের সর্বনিম্ন দলীয় রান। এর আগে সর্বনিম্ন ছিল

২০১৭ সালের মিরপুর টেস্টে ২১৭ রান, যে ম্যাচে বাংলাদেশ ২০ রানে জয় পেয়েছিল। নিজেদের মাটিতে এশিয়ার কোনো দলের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার এটি চতুর্থ সর্বনিম্ন রান। এর চেয়ে কম রান ছিল ভারতের বিরুদ্ধে (১৯৮১ সালে মেলবোর্নে ৮৩ রান; ২০২৪ সালে পার্থে ১০৪ রান) এবং পাকিস্তানের বিরুদ্ধে (১৯৭৩ সালে সিডনিতে ১৮৪ রান)। মোমিনুল হক (৫,১৬৬ রান)’ তামিম ইকবালকে (৫,১৩৪ রান) টপকে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন। তালিকার শীর্ষে আছেন মুশফিকুর রহিম (৬,৮০৮ রান)। টেস্টের এক ইনিংসে বাংলাদেশের পেসাররা ‘সবকটি ১০টি উইকেট’ নিলেন, এমন ঘটনা এটি দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে এমনটা ঘটেছিল। মিচেল স্টার্ক (৪৩৪ উইকেট)’ শাদমান ইসলামকে আউট করে টেস্ট

ইতিহাসের সফলতম বাঁহাতি বোলার বনে গেছেন। তিনি শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকে (৪৩৩ উইকেট) পেছনে ফেলেছেন। স্টিভ স্মিথের ৮২তম টেস্ট হাফসেঞ্চুরি বা তদূর্ধ্ব ইনিংস’ তাকে অস্ট্রেলিয়ার তালিকায় স্টিভ ওয়াহর পাশাপাশি শীর্ষে নিয়ে গেছে। তালিকার শীর্ষে আছেন রিকি পন্টিং (১০৩টি), এরপর আছেন অ্যালান বর্ডার (৯০টি)। জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লায়ন’ ২০২৫ সালের জুলাইয়ে সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার পর এই প্রথম একসঙ্গে খেলছেন। ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের পর দেশের মাটিতে এটি তাদের প্রথম একসঙ্গে খেলা টেস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প