ডাকসু নির্বাচনে কারা জিতবেন, সমীকরণ দিলেন তাজনুভা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে কারা জিতবেন, সমীকরণ দিলেন তাজনুভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে কথা বলেন তিনি। পোস্টে তাজনুভা লেখেন, ‌‘ছাত্ররাজনীতি না করেও ছোট মুখে একটা বড় কথা বলি, কালকের ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে যারা মেয়েদের ভোট বেশি পাবে। মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে।’ ‘যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে সেও যাবে কাল ভোট দিতে। এরা চুপচাপ আর অরাজনৈতিক হতে পারে কিন্তু অবুঝ বা অসচেতন না। এরা সব খেয়াল করে।’ তাজনুভা জাবিন আরও বলেন,

‘ঠিক একই জিনিস হবে সামনের জাতীয় নির্বাচনে। যে নারীদের সাইবার বুলিং করেন, যে নারীর রাজনৈতিক হিস‍্যা দিতে এত হিসাব নিকাশ, যে নারীর শ্রমের মূল্য নাই, যে নারীর অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করেন না, যে নারীকে মানুষ মনে করেন না, সে নারীর দিকে তাকায় থাকতে হবে জেতার জন‍্য। আর দিনে দিনে সেটা আরও বাড়বে। এখন আর আগের দিন নাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল