ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায়
৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল
রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না
ট্রেনের যাত্রীদের বুধবারও সেবা দেবে বিআরটিসি
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের মুখে বন্ধ থাকা ট্রেনের টিকিটের যাত্রীদের আগামীকাল বুধবারও (২৯ জানুয়ারি) দেশের বিভিন্ন গন্তব্যে বিআরটিসির বাস পৌঁছে দেবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
বার্তায় তিনি জানান, রানিং স্টাফের ধর্মঘটের কারণে, দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে দু:খ প্রকাশ করছে।
এর আগে গতকাল সোমবার দিনগত রাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
হলে ২৮ জানুয়ারি সকালে বিআরটিসি’র বাস সার্ভিস চালু করে রেলপথ মন্ত্রণালয়। সকাল থেকে সাতটা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ৪০টি বিআরটিসি বাস ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।