ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য ভারতের মাটি ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট বা রপ্তানির সুবিধা বুধবার (৯ এপ্রিল) বাতিল করেছে ভারত। এতে করে দুশ্চিন্তায় পড়তে দেখা গেছে বাংলাবান্ধা স্থলবন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের। এর মধ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকতে দেখা গেছে। বন্দরে গিয়ে দেখা গেছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ‍সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্য দিনের মতো বৃহস্পতিবারও এ শুল্ক স্টেশন দিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। আর এর মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ১৪৭ টন আলু নেপালে

রপ্তানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে তিন হাজার ৪০২ টন আলু। একই সঙ্গে নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই আমদানি হয়েছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই দুপুর পর্যন্ত ২৪টি ট্রাকে এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। এদিন বাংলাদেশ থেকে রপ্তানির জন্য ২৩টি ট্রাক বন্দরে এসেছে। এর মধ্যে নেপালে গেছে ২১টি পণ্যবাহী ট্রাক। এদিকে ভারতের নেতিবাচক সিদ্ধান্তে বাংলাবান্ধায় কোনো প্রভাব পড়েনি জানিয়ে

সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানান তিনি। অপরদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টেন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবারও এ বন্দর দিয়ে নেপালে গেছে ১৪৭ মেট্রিক টন আলু। এ নিয়ে জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে তিন হাজার ৪০২ মেট্রিক টন আলু। আলু বহনকারী ট্রাকগুলো বন্দরে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?