ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ
ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো
৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো
এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার
বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা
টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মাত্র এক ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় চক্রেও একটির বেশি জয় পায়নি মুমিনুল হকের দল। তার অধীনে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো অবশ্য ঐতিহাসিক ঘটনা।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৬ ম্যাচ খেলে এরই মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে পেয়েছে দুই জয়। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ধবলধোলাই না হলে আরও ভালো অবস্থানে থাকতে পারতেন নাজমুল শান্তরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন জয় পাওয়ায় বাংলাদেশ টেবিলে চারে উঠে গেছে। বাংলাদেশের পয়েন্ট ৩৩। এবারের চক্রে ১৫ ম্যাচ খেলে ৮টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি। ইংলিশরা ৮১
পয়েন্ট তুলে ফেলেছে। তবে জয়-পরাজয়ের শতাংশ হিসেবে পাওয়া পয়েন্ট ইংল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের এখনও ছয় ম্যাচ বাকি আছে। এর মধ্যে সেপ্টম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। এরপর অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চক্রের তৃতীয় পর্ব। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১১-১৫ জুন লর্ডসে। ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে। টেবিলে শীর্ষে আছে ভারত, দুইয়ে আছে অস্ট্রেলিয়া এবং তিনে আছে নিউজিল্যান্ড।