টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬

টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ |
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে তৌহিদ হৃদয়রা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনিং ব্যাটার তাদিওয়ানাশি মারুমানি ৪ রান করে স্পিনার মাহেদি হাসানের শিকারে পরিণত হন। তবে দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও দিনো মায়ার্স ৭১ রান যোগ করেন। মায়ার্স ৭৩ রান করে রান আউট হন। তবে তার আগেই বেনেট ৪৭ রান করে সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরে যান। মূলত এই দু'জনের ব্যাটে ভর করেই ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহটা ১৪৩ রানে পৌঁছায়। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন

২টি এবং মাহেদি, রিশাদ ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন। ১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ওপেনার সাইফ হাসান ৪ রান করে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও পারভেজ ইমন ৫৫ রান এবং তৃতীয় উইকেটে তৌহিদ হ্রদয় ও তানজিদ ৬৩ রান বাংলাদেশকে জয়ের পথ দেখায়। বাংলাদেশের হয়ে তানজিদ সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ইমন ও হ্রদয় দু'জনের ব্যাট থেকেই আসে ২৪ রান করে আসে। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। ম্যাচ ও সিরিজ

সেরার দুটো পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল ফাতিমার কাছে না ছিল পাসপোর্ট-ভিসার ঠিকঠাক ব্যবস্থা, না ছিল হাতে টাকা ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার বেলুচিস্তানের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো কেন বাংলাদেশের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব? আশুলিয়া এক্সপ্রেসওয়ে: খরচ পদ্মা সেতু ছুঁইছুঁই, একলাফে বাড়ানো হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা জুলাই২৪ এর ভুয়া মামলায় ফেসে যাচ্ছেন মামলার বাদীরা, প্রশ্নের মুখে জুলাই শহিদ সংখ্যা মব এবং ব্যাঙ্কিং খাতের সংকট একই মেটিকুলাস প্ল্যানের অংশ আর্জেন্টিনাকে হেসেখেলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট পেলেন এমবাপে