ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়
ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত
জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার
বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টেনিসকে বিদায় বলে দিলেন রাফায়েল নাদাল
টেনিস থেকে অবসর ঘোষণা দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ এই টেনিস তারকা অবশেষে বিদায়ের সিদ্ধান্ত নিলেন। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন। অবশেষে বিদায় নিলেন।
চলতি মৌসুম শেষেই টেনিস থেকে বিদায় নেবেন ৩৮ বছর বয়সি এই তারকা। তিনি ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন।
এক ভিডিও বার্তায় রাফায়েল নাদাল জানিয়েছেন, এবার সময় এসেছে টেনিস কোর্ট থেকে বিদায় নেওয়ার। শারীরিক কারণেই সরে দাঁড়াতে হচ্ছে।
চলতি বছরের নভেম্বরে ডেভিস কাপে শেষবারের জন্য খেলবেন নাদাল। এরপরই তিনি টেনিসকে বিদায় জানাবেন। তিনি রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন।
২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন, কিন্তু এরপর চোটের কারণে সেভাবে কামব্যাক করতে পারেননি।
কয়েক দিন আগে রজার ফেদেরার
জানিয়েছিলেন, তিনি রাফায়েল নাদালকে আবারও কোর্টে দেখতে মুখিয়ে রয়েছেন; কিন্তু আশঙ্কাটা ছিলই যে আদৌ তাকে দেখা যাবে কিনা। সেই আশঙ্কাই সত্যি হলো, টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল। এক যুগ টেনিস খেলে ইতি টানলেন নাদাল।
জানিয়েছিলেন, তিনি রাফায়েল নাদালকে আবারও কোর্টে দেখতে মুখিয়ে রয়েছেন; কিন্তু আশঙ্কাটা ছিলই যে আদৌ তাকে দেখা যাবে কিনা। সেই আশঙ্কাই সত্যি হলো, টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল। এক যুগ টেনিস খেলে ইতি টানলেন নাদাল।





