ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
টেকনাফ সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী, ধোঁয়া
কক্সাবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইনে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের ওপারে তিনটি স্থানে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখেছেন সীমান্তের বাসিন্দারা।
রোহিঙ্গারা বলছেন, রাখাইনে ফেলে আসা রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি সময়ে মিয়ানমারে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর পাশাপাশি মানবিক করিডর নিয়ে ব্যাপক আলোচনায় মধ্য এ ধরনের ঘটনায় রোহিঙ্গাদের মধ্য আতঙ্ক বাড়ছে। এছাড়া সেখানে (মিয়ানমারে) থাকা রোহিঙ্গাদের ওপর আরাকান আরাকান আর্মি নির্যাতন চালানোয় এখনও তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন।
সীমান্তের বাসিন্দা সাদেক হোসেন ফাহিম বলেন, ‘বিকেলে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ জেটি ওপারে মিয়ানমার
সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখি। এক সঙ্গে সীমান্তের ওপারে তিন-চারটি জায়গায় ধোঁয়া দেখা গেছে।’ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নেতা মো. জুবায়ের বলেন, ‘রাখাইনে এখনও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। সেখানে বাড়ি-ঘরে আগুন দেওয়া হচ্ছে। শাহপরীর দ্বীপ সীমান্তে ওপারে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানে পতেংজা পাড়া, মগ্নি পাড়া ও হাইরি পাড়া রোহিঙ্গাদের ঘরবাড়ি রয়েছে। আরাকান আর্মি সেগুলো পুড়িয়ে দিচ্ছে।’ জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। তবে আমাদের আইন শৃঙ্খলাবাহিনীর নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে।’ তবে সীমান্তে অনুপ্রবেশ ঠোকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।