ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
টেকনাফে জেলে-কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে। ওই ঘটনায় তাহের নামের আরও এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. ইলিয়াস , নুর মোহাম্মদ, ও গুলিবিদ্ধ আব্দুল শক্কুর। তারা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচারচক্রের আরও চার সদস্য সাগরে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায় কোস্টগার্ড।
সোমবার (১৯ মে) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটায় কোস্টগার্ডের
একটি দল টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে নৌকাটি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।’ মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, স্থানীয় নৌ- ঘাটের সভাপতি মো. হোসাইন বলেন- জেলেদের পেটে ভাত নেই, জীবিকার তাগিদে তারা
সাগরে মাছ শিকারে যাওয়ার পথে হঠাৎ করে কোস্ট গার্ডের সদস্যরা জেলেদের লক্ষ করে গুলিবর্ষণ করেন। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়। তবে ঐ ট্রলারের মাঝি আবু তাহেরকে এখনো খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন তার স্ত্রী রফিকা।