টিকিটের টাকা ফেরত পাবেন বাংলাদেশের ম্যাচের দর্শকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

টিকিটের টাকা ফেরত পাবেন বাংলাদেশের ম্যাচের দর্শকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটির একটি বলও বৈরি আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টিকিটের টাকা ফেরত দেওয়ার নিয়মে বলা আছে, কোনো বল না হয়ে পরিত্যক্ত হলেই টিকিটের পুরো টাকাই দর্শকেরা ফেরত পাবেন। এই দুই ম্যাচের জন্যই সেটা বলবৎ থাকছে। তবে হসপিটালিটি বক্সেস, পিসিবি গ্যালারি-এই দুই অংশের জন্য যারা টিকিট কেটেছেন, তারা টাকা ফেরত পাবেন না। ফয়সালাবাদ, গুজরানওয়ালা, হায়দরাবাদ, ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা—পাকিস্তানের এই দশ শহরে টিকিটের টাকা ফেরত দিতে দর্শকদের জন্য আউটলেট খোলা হয়েছে। টিকিটের টাকা ফেরত নিতে

১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে আউটলেটে যেতে হবে দর্শকদের। দেরি করলে তাতে কাজ হবে না। এমনকি কেউ কারও হয়ে টিকিটের টাকা ফেরত চাইতে পারবেন না। মানে যারা যারা টিকিট কেটেছেন, তাদের সশরীরে যেতে হবে আউটলেটে। প্রসঙ্গত, বৈরি আবহাওয়ায় বাতিল হওয়া সেই দুই ম্যাচের প্রভাব অবশ্য টুর্নামেন্টে খুব একটা পড়েনি। কারণ ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন