টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল। বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলার পর মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিসিবি এই নিয়োগের ঘোষণা দেয়। দেশের ঘরোয়া ক্রিকেটে প্রশংসিত কোচ সালাউদ্দিন অবশ্য এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন এবং এবার ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত তাকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এবং বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ২০১০-১১ সালে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন। সালাউদ্দিনের কোচিং

অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনেও ছড়ানো। ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ-৪ এর জন্য তিনি সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ায় এসিসি লেভেল-৩ কোচিংয়ের স্বীকৃতি অর্জনকারী এই কোচ ঘরোয়া ক্রিকেটে নিজের সফলতার জন্য সুপরিচিত। তিনি বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন শিরোপা জয় করেছেন এবং বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন। জাতীয় দলে সালাউদ্দিনের ফেরার বিষয়ে আলোচনা শুরু হয় চন্ডিকা হাথুরুসিংহে বিদায়ের পর থেকে। পরে ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেও, সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে যুক্ত করার বিষয়টি বিবেচনায় আনে বিসিবি। এক বোর্ড মিটিংয়ে এই নিয়ে আলোচনা শেষে নিশ্চিত করা হয় যে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে জাতীয় দলের

সঙ্গে যুক্ত হতে পারেন তিনি। বিসিবির একজন পরিচালক বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানান, সিরিজটি সামনে রেখে সালাউদ্দিনের ভিসার প্রক্রিয়াও শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু