টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

টাইগারদের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
টেস্ট সিরিজ শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরুর আগে আগ্রহের কেন্দ্রে দুই দলের একাদশ। বিশেষ করে ভারতের একাদশ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। কারণ গত শনিবার (২৮ অক্টোবার) ঘোষণা করা হয় ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড। সেই স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার হিসেবে ডাক পান অভিষেক শর্মা। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। পাঁচ ম্যাচের দুটিতে ওপেন করে তুলে নেন এক সেঞ্চুরি। ফলে বাংলাদেশের বিপক্ষে তার ওপেনিং করা নিশ্চিত। এখন প্রশ্ন উঠছে বাঁহাতি এ ব্যাটারের সঙ্গে ওপেনিং করবেন কে? টি-টোয়েন্টি

সিরিজে শুভমান গিল ও যশস্বী জয়সোয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। ফলে সিরিজের প্রথম ভারতের ওপেনিং জুটি নিয়ে চলছে বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে- এক প্রান্তে অভিষেক শর্মার খেলা নিশ্চিত। আর অন্য প্রান্তের ওপেনার হতে পারেন সঞ্জু স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ডানহাতি এ ব্যাটারের। এরপর থেকে এ পর্যন্ত মাত্র ৩০ টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে ২৯ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারের। এর মধ্যে ওপেন করেছেন ৫ ম্যাচে। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন ওপেনিং করতে নেমেই। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। পারফরম্যান্স ভালো না হলেও টাইগারদের বিপক্ষে আরও একটি

সুযোগ পেয়েছেন তিনি। গোয়ালিয়রের ম্যাচে ওপেনার হিসেবে তার খেলার সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটি প্রথম সিরিজ সূর্যকুমার যাদবের। ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গাটি তার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে ব্যাট করেন রিয়ান পরাগ। বাংলাদেশের বিপক্ষেও একই পজিশনে দেখা যাবে তাকে। পাঁচে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছয় নম্বরে দেখা যেতে পারে রিংকু সিংকে। সাতে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার হিসেবে খেলতে নামা ওয়াশিংটন সুন্দরকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে রবি বিষ্ণোইকে। ফলে একাদশে ফেরার অপেক্ষা বাড়বে আরেক লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর। এরপর ভারতীয় একাদশে থাকছে তিন স্পিনার রবি, পরাগ ও ওয়াশিংটন। একই সঙ্গে তিন পেসার খেলাতে পারে স্বাগতিকরা। আর পেস

আক্রমণে নেতৃত্বে দেবেন অর্শদীপ সিং। বাঁহাতি এ পেসারের সঙ্গে একাদশে থাকতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ ক্যাডেট কলেজ: “কিল দ্য ইন্ডিয়ান ইন হিম অ্যান্ড সেভ দ্য ম্যান” জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের