ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেনকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার ময়েনখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে কালীশংকরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর এই হামলা চালায়। নিহত মোনায়েম হোসেন ওই গ্রামের আবুল মণ্ডলের ছেলে। ঘটনার পর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া থেকে নিহতের মরদেহ বুধবার মধ্যরাতে হরিণাকুণ্ডু থানায় আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ জানায়, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্কুলের পেছনের নির্জন

স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তার একটি হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটে ও শরীরে একাধিক গভীর ক্ষত সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া নেওয়া হলে সেখানে রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গে থাকা আবদালপুর গ্রামের শাহিন, মাসুম ও ফারুক হোসেন জানান, মোনায়েম মেম্বার বাজার থেকে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথে তাকে নির্মমভাবে কোপানো হয়। একটি ভিডিওতে তাদের বলতে শোনা যায়, সরকারী দল বিএনপির লোকজন সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। তবে পুলিশ ধারণা করছে, এই ঘটনার পেছনে এলাকার নিষিদ্ধ বা সক্রিয় চরমপন্থী দলের

সম্পৃক্ততা থাকতে পারে। স্বামী হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী শিল্পী খাতুন। আর্তনাদ করে তিনি বলেন, “আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন, পথে তাকে কুপিয়ে মেরে ফেলা হলো। আজ আমি বিধবা হলাম, আমার সন্তানগুলো এতিম হয়ে গেল। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।” হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, কুষ্টিয়া হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং আজ সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত মামলা হয়নি। এদিকে আ’লীগ নেতা মোনায়েম মেম্বারের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভায়না, কালীশংকরপুর, পাখিমারা ও ময়েনখালী এলাকায়

আতঙ্ক ও থমথমে পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস ​‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ